Print Date & Time : 21 October 2026 Wednesday 12:19 am

মালয়েশিয়ায় আকিজ বোর্ড ও আকিজ ডোরের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

image

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’ আয়োজন করেছে আকিজ বশির গ্রুপের দুটি ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোর। আজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রবিন রিসোর্সেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মোট ৮০০ জন অংশ নেন। তাঁদের মধ্যে আকিজ বোর্ড ও আকিজ ডোরের ব্যবসায়িক সহযোগী, ডিলার ও প্রতিনিধি ছিলেন ৪০০ জন। পাশাপাশি রবিন রিসোর্সেসের ৪০০ জন কর্মী ও ডিলার অংশ নেন।

সম্মেলনে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়। আয়োজনের অংশ হিসেবে গেন্টিং হাইল্যান্ডস ও বারজায়া টাইমস স্কয়ার হোটেল পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা। এর মাধ্যমে সম্মেলনের বাইরেও তাঁদের পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হয়।

আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন ডিলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেন এবং গ্রুপের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন।

তিনি বলেন, “আকিজ বোর্ড সবসময়ই উদ্ভাবনে বিশ্বাস করে। সম্প্রতি আমরা সিনক্রো মেলামাইন বোর্ড, আল্টিম্যাট বোর্ড, ম্যাচিং ডিজিটাল এজ ব্যান্ড এবং ডিপ এম্বসড বোর্ড বাজারে নিয়ে এসেছি। গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণে শিগগিরই আমরা ফার্নিচার কম্পোনেন্টস এবং ডেনসিফাইড উড নিয়ে আসব।”

সম্মেলনে চারটি পণ্য প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল কাঠের মতো টেক্সচার ও স্পর্শের অনুভূতিসম্পন্ন সিনক্রো মেলামাইন বোর্ড, ওয়েভি ও স্কয়ার প্যাটার্নের ডিপ এম্বসড বোর্ড, ম্যাট ফিনিশের আল্টিম্যাট বোর্ড এবং বোর্ডের বিভিন্ন রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ম্যাচিং ডিজিটাল এজ ব্যান্ড।

এসব পণ্য আকিজ বোর্ডের সারফেস সল্যুশনের পরিসর বাড়ানো এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণের উদ্যোগের অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ এফসিএ; অপারেশনসের জেনারেল ম্যানেজার শেখ জাকারিয়া নাসিম; সেলসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম; প্রোডাকশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ মিজানুর রহমান; সেলসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মির্জা মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

—জা.অর্থনীতি/আরএস