Print Date & Time : 28 October 2026 Wednesday 04:32 am

পাঁচ বছরে প্রথম গোল জামাল ভূঁইয়ার

image

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর দেশের শীর্ষ পেশাদার ফুটবল লিগে গোলের দেখা পেলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শনিবার (১৭ অক্টোবর) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জের বিরুদ্ধে ব্রাদার্স ইউনিয়নের হয়ে এই গোল করেন ৩৬ বছর বয়সি এই মিডফিল্ডার।

ম্যাচের নবম মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার দূরপাল্লার শটে গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন জামাল। বিএফএল-এ এটি তার ক্যারিয়ারের পঞ্চম গোল। তবে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্রয়ে শেষ হয়। রহমতগঞ্জের পক্ষে অভিষেক লিম্বু ও সাজ্জাদ হোসেন এবং ব্রাদার্সের হয়ে অপর গোলটি করেন সাইয়েদ রেজা।

দিনের অন্যান্য ম্যাচে গাজীপুরে বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্রীড়া সংঘের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। ড্র করলেও পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে পুলিশ। অন্যদিকে ময়মনসিংহে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

জা. অর্থনীতি/এআর