Print Date & Time : 28 October 2026 Wednesday 06:04 am

পেদ্রো নেতোর জোড়া গোলে চেলসির দাপুটে জয়

image

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে চেলসি। প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানের এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও মজবুত করল চেলসি।

শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে চেলসির জয়ের নায়ক পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৬তম মিনিটে জোররেল হাতোর বাড়ানো পাস থেকে এভারটনের জালে বল পাঠায় তিনি। এরপর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ফ্রি-কিকের ফিরতি বল থেকে বাঁ পায়ের দূরপাল্লার শটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন নেতো।

জয়ের দিনে চেলসি শিবিরে নেমে এসেছে ইনজুরির আতঙ্ক। ম্যাচের ৭৫তম মিনিটে এভারটন ডিফেন্ডার জ্যারড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন বেলজিয়ান তরুণ মাইক পেন্ডার্স।

এই জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এল চেলসি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রইল এভারটন।

জা. অর্থনীতি/এআর