Print Date & Time : 08 November 2026 Sunday 02:16 am

সৌদি-তুরস্ক-পাকিস্তান এক হওয়ার কারণ কী? (ভিডিও)

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান হঠাৎ কেন এক ছাতার নিচে এলো? কোনো তাৎক্ষণিক হুমকি ছাড়াই স্বাক্ষরিত হলো মক্কা প্রতিরক্ষা চুক্তি। আর কীভাবে এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার হিসাব?

 

চলতি মাসে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেখানে বলা আছে, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে বিবেচনা করা হবে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে। বড় সামরিক জোটের যৌথ প্রতিরক্ষা নীতির কাছাকাছি এই ধারণা। তবে, তিন দেশই বলছে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।

আসল প্রশ্নটা হলো, ঠিক এই মুহূর্তে কেন প্রতিটি দেশের অন্য দুটি দেশকে প্রয়োজন হলো। সৌদি আরবের নিরাপত্তা জড়িয়ে আছে পারস্য উপসাগর, লোহিত সাগর আর বাব আল মানদেব প্রণালির সঙ্গে, তাই তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি আর পাকিস্তানের বাস্তব সামরিক অভিজ্ঞতা তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, তুরস্ক ন্যাটোর সদস্য হয়েও ইসরায়েল, গ্রিস আর সাইপ্রাসের ক্রমবর্ধমান সামরিক জোটের বিপরীতে নিজের কৌশলগত পরিধি বাড়াতে চাইছে। আর পাকিস্তান, যাদের নিরাপত্তা শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের সঙ্গে জড়িত, তারা খুঁজছে অংশীদারত্বের একটি বিস্তৃত নেটওয়ার্ক।

তিন দেশ মিলে তৈরি করেছে একটি বিশাল ভৌগোলিক ত্রিভুজ, যা যুক্ত করেছে পূর্ব ভূমধ্যসাগর, পারস্য উপসাগর আর ভারত মহাসাগরকে। ভবিষ্যতে এই চুক্তির আওতায় সমুদ্র নজরদারি, ড্রোন প্রতিরোধ আর প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়তে পারে, যা গড়ে তুলতে পারে একটি আঞ্চলিক প্রতিরক্ষা শিল্পভিত্তি। সবচেয়ে সংবেদনশীল দিক হলো পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, যা আনুষ্ঠানিকভাবে চুক্তির অংশ না হলেও প্রতিরোধের হিসাব বদলে দেয়।

কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই চুক্তি প্রমাণ করছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থার প্রভাব কতটা কমেছে, আর আঞ্চলিক শক্তিগুলো এখন নিজেরাই নিজেদের নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলছে। মক্কায় চুক্তি স্বাক্ষরের প্রতীকী গুরুত্বও কম না। কারণ, এটি শুধু একটি শহর না, বিশ্বের মুসলমানদের ঐক্যের সবচেয়ে বড় প্রতীক।

মক্কা চুক্তি কেন এত গুরুত্বপূর্ণ?

সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান হঠাৎ কেন এক ছাতার নিচে এলো? কোনো তাৎক্ষণিক হুমকি ছাড়াই স্বাক্ষরিত হলো মক্কা প্রতিরক্ষা চুক্তি। আর কীভাবে এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার হিসাব?

সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটের আসল রহস্য কী?

সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান হঠাৎ একসঙ্গে স্বাক্ষর করল মক্কা প্রতিরক্ষা চুক্তি, যেখানে বলা হয়েছে একটির ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা। কোনো তাৎক্ষণিক হুমকি ছাড়াই কেন এই চুক্তি? সৌদি আরবের দরকার তুরস্কের সামরিক প্রযুক্তি আর পাকিস্তানের অভিজ্ঞতা। তুরস্ক চায় ইসরায়েল, গ্রিস, সাইপ্রাসের জোটের বিপরীতে নিজের অবস্থান শক্ত করতে। পাকিস্তান চায় ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে বিস্তৃত অংশীদারত্ব। তিন দেশ মিলে জুড়ে দিয়েছে পূর্ব ভূমধ্যসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত এক বিশাল কৌশলগত অঞ্চল, যেখানে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও প্রতিরোধের হিসাব বদলে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি প্রমাণ করছে মধ্যপ্রাচ্যে এখন আর যুক্তরাষ্ট্র একা মানচিত্র আঁকছে না, আঞ্চলিক শক্তিগুলো নিজেরাই এখন সেই মানচিত্র বদলাতে শুরু করেছে।

—জা. অর্থনীতি/এলএটি