Print Date & Time : 28 October 2026 Wednesday 08:11 am

ইউনাইটেডের ড্র, ব্রাইটনের বড় জয়

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুতে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হলো ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে প্রতিপক্ষকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত জয় কুড়িয়ে নিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন।

এল্যান্ড রোডে ম্যাচের ৩৫ মিনিটে ব্রায়ান এমবেউমোর গোলে এগিয়ে গিয়ে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ। তবে ৫১ মিনিটে স্বাগতিক লিডস ইউনাইটেডের ডোমিনিক ক্যালভার্ট-লুইন গোল শোধ করলে ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়। টানা ছয় ম্যাচ জয়হীন থাকা ‘রেড ডেভিল’রা ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে নেমে গিয়ে আরও বিপাকে পড়ল।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে প্রথম ১০ মিনিটেই ৩ গোল করে ক্রিস্টাল প্যালেসের ম্যাচ হাতছাড়া করে দেয় ব্রাইটন। প্রতিপক্ষের আত্মঘাতী গোলের পর দিয়েগো গোমেস ও ইয়াসিন আয়রি জালের ঠিকানা খুঁজে নেন। দ্বিতীয়ার্ধে চারাল্যাম্পোস ও জ্যাক হিঙ্ঘলিউডের নিশানা ভেদে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন ব্রাইটন খেলোয়াড়েরা।

জা. অর্থনীতি/এআর