Print Date & Time : 07 November 2026 Saturday 04:58 am

একটি ভুল মুহূর্তই আরজে’র প্রাণ কেড়ে নিল : ডাইনা মিট

image

জাতীয় অর্থনীতি বিনোদন: জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত তারকা আরজে মিটের আত্মহত্যার মাধ্যমে অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে হলিউডজুড়ে। মাত্র ৩৪ বছর বয়সে তারকাসুলভ জীবনের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না অনুরাগীরা। শোকের অন্ধকার কাটিয়ে অবশেষে ছেলের মানসিক লড়াই ও নানা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মা ডাইনা মিট।

টেক্সাসের ব্রাউনসভিলে অনুষ্ঠিত 'সেলিব্রেশন অব লাইফ' অনুষ্ঠান শেষে ডাইনা জানান, ছেলের এমন সিদ্ধান্ত একেবারেই অপ্রত্যাশিত ছিল। তবে কোনো দীর্ঘস্থায়ী হতাশা নয়। একটি সাময়িক দুর্বল মুহূর্তেই এমন ট্র্যাজেডি ঘটে গেছে বলে তার ধারণা। একই সাথে আরজের আর্থিক সংকট ও বাগদত্তার সাথে বিবাদের মতো ছড়িয়ে পড়া সব ভুয়া গুঞ্জন উড়িয়ে দেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আরজে মিট শুধু অভিনয় জগতেই সফল হননি, প্রতিবন্ধী অধিকার আদায়ে বিশ্বজুড়ে বড় ভূমিকা রেখেছেন। দ্য হলিউড রিপোর্টার’কে দেওয়া সাক্ষাৎকারে ডাইনা অন্য বাবা-মাদের উদ্দেশ্যে বলেন, ‘সন্তানদের কথা শুনুন, ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করুন এবং প্রয়োজনে কাউন্সেলিংয়ের সাহায্য নিন।’ 

মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি করে ছেলের রেখে যাওয়া আলোর শিখাকে টিকিয়ে রাখাই এখন ডাইনা মিটের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত (১২ অক্টোবর) আত্মহত্যা করেন জনপ্রিয় অভিনেতা আরজে মিটে।

জা. অর্থনীতি/এআর