Print Date & Time : 23 October 2026 Friday 10:26 pm

দুর্গাপূজার দায়িত্ব পালনকালে ভিডিপি সদস্যের মৃত্যু

image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. তারা মিয়া (৫৬) নামে এক ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলের দিকে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

রংপুর হাসপাতালে নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. তারা মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নছিম উদ্দিন এবং মায়ের নাম মোছা. জহিরান। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সাদুল্লাপুর উপজেলার ১৮ নম্বর কেন্দ্রের পূর্ব কিশামত হামিদ সার্বজনীন দুর্গামন্দিরে ভিডিপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

—জা.অর্থনীতি/এনজে