Print Date & Time : 26 October 2026 Monday 11:19 pm

ব্যালন ডি’অরে মেসির অনুপস্থিতির গুঞ্জন, তবে কি ৯ম ট্রফির স্বপ্নভঙ্গ?

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: রেকর্ড ৮ বারের বিজয়ী লিওনেল মেসি কি এবার ৯ম বারের মতো ব্যালন ডি'অর জিততে যাচ্ছেন? পুরস্কার বিতরণীর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতে লন্ডনের অনুষ্ঠানটিতে তার উপস্থিতি নিয়ে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, জমকালো এই আসরে উপস্থিত থাকছেন না আর্জেন্টাইন জাদুকর। যদিও ইন্টার মায়ামি, আর্জেন্টিনা দল কিংবা খোদ মেসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে ফুটবল বিশ্লেষকদের ধারণা, তিনি যদি সত্যি অনুষ্ঠানে না যান, তবে এবারের ব্যালন ডি'অর তার হাতে উঠছে না— এমন সম্ভাবনাই জোরালো হবে।এদিকে মেসির না যাওয়ার গুঞ্জনের বিপরীতে লন্ডনে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তার প্রতিদ্বন্দ্বীরা। গত আসর বয়কট করলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবার দলবেঁধে অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

image

এছাড়া কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল এবং হ্যারি কেইনের মতো তারকারাও উপস্থিত থাকছেন। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত মৌসুম ও জাতীয় দলের জার্সিতে সেরা ছন্দে থাকা মেসি শেষ পর্যন্ত লণ্ডনের মঞ্চে উপস্থিত হন কিনা, এখন সেটাই দেখার বিষয়।

জা. অর্থনীতি/এআর