Print Date & Time : 26 October 2026 Monday 09:14 pm

কিছুই না, এটা শুধু আমার জন্মদিন: দীঘি

image

জাতীয় অর্থনীতি বিনোদন: ঢালিউড চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিনে অন্তর্জালে ছড়ালো এক নতুন আমেজ। প্রথম প্রহরে শেয়ার করা ৩০ সেকেন্ডের এক রাজকীয় ও গ্ল্যামারাস ভিডিওতে তার আবেদনময়ী রূপ দেখে চমকে গেছেন অনুরাগীরা। ক্যাপশনে সহজভাবে লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’

সোমবার (২৬ অক্টোবর) জন্মদিনের বিশেষ মুহূর্তে সামাজিক মাধ্যমে এই চমক নিয়ে হাজির হন দীঘি। ভিডিওতে দেখা যায়, মোমবাতির আলো আর মুক্তার মালার নান্দনিক আবহে নীল রঙের স্টাইলিশ গাউনে সেজেছেন অভিনেত্রী। কখনো সূর্যমুখী ও গোলাপের তোড়া হাতে, আবার কখনো মোমবাতি ফু দিয়ে নিজের বিশেষ দিনটি উদযাপন করতে দেখা যায় তাকে। সেখানেই তিনি ওই বিশেষ ক্যাপশনটি লিখেন।

ভিডিওতে তার আত্মবিশ্বাসী ভঙ্গি ও মানানসই রূপসজ্জা নজর কেড়েছে নেটিজেনদের। শিশুশিল্পী থেকে পূর্ণাঙ্গ চিত্রনায়িকা হয়ে ওঠার এই রূপান্তর নিয়ে মন্তব্য ঘরে শুভেচ্ছা আর ভালোবাসার জোয়ার ভেসেছে। পুরোনো দিনের স্মৃতি হাতড়ে অনেকেই ‘ছোট্ট দীঘি’র এই পরিণত ও আকর্ষণীয় লুকে মুগ্ধতা প্রকাশ করছেন। বাংলাদেশের বিনোদন অঙ্গনে এই দিনে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন দীঘি।

জা. অর্থনীতি/এআর