নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে ইজিবাইকের ধাক্কায় ৫০ বছর বয়সের এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পালিয়ে যান ইজিবাইকের চালক।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কে দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি একজন পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানান, বিরিশিরিগামী ব্যাটারিচালিত ইজিবাইকটিতে ৩ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌঁড়ে গাড়ির সামনে এসে মাটিতে পড়ে যান। তখন একটি দ্রুতগতির ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত খন্দকার শাকের আহমদ জানান, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।দুর্ঘটনার পর চালক দৌঁড়ে পালিয়ে যায়।
—জা. অর্থনীতি/এনজে