Print Date & Time : 27 October 2026 Tuesday 01:06 pm

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

image

জাতীয় অর্থনীতি অনলাইন: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে।

গুরুতর আহত ছয় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস ও লরি হেফাজতে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

—জা. অর্থনীতি/এএইচএ