Print Date & Time : 07 November 2026 Saturday 08:34 am

বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৩%

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: চলতি অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর একদিনেই দেশে ৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট এক হাজার ১১৩ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৮৩ কোটি ডলার। ফলে অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

—জা.অর্থনীতি/আরএস