জাতীয় অর্থনীতি বিনোদন: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ‘কোক স্টুডিও বাংলা’র জমকালো কনসার্ট—এমন রোমাঞ্চকর সুযোগ পেতে এবার ভোটাভুটির প্রতিযোগিতায় নামছেন শিক্ষার্থীরা। সর্বোচ্চ ভোট পেয়ে সেরা তিনটি বিশ্ববিদ্যালয় নিজেদের আঙিনায় এই বিশেষ কনসার্ট আয়োজনের সুযোগ লুফে নেবে।
কোকাকোলা বাংলাদেশের উদ্যোগে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা। এ আয়োজন চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর ‘আইইউবিএটি’ ক্যাম্পাস থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের পছন্দের পানীয়র স্ক্র্যাচ কার্ডের কোড ব্যবহার করে ওয়েবসাইটে ভোট দিতে হবে।
শুধু কনসার্ট উপভোগই নয়, শিক্ষার্থীদের জন্য থাকছে মূল মঞ্চে পারফর্ম করার অনন্য সুযোগ। ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ উদ্যোগের আওতায় ক্যাম্পাসের বিশেষ বুথে গান রেকর্ড করে জমা দিতে পারবেন তারা। সেরা পারফরমাররা কোক স্টুডিওর শিল্পীদের সঙ্গেই গান গাওয়ার সুযোগ পাবেন। তরুণ প্রজন্মের সুরের উন্মাদনা ও প্রতিভাকে উদ্ভাসিত করতেই এই আয়োজন বলে জানিয়েছে কোকাকোলা কর্তৃপক্ষ।
জা. অর্থনীতি/এআর