Print Date & Time : 07 November 2026 Saturday 06:14 am

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

image

রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন আপন ভাই-বোন। এ ঘটনায় বাসের অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের তালুকদার পাড়ার বাসিন্দা মোজাফ্ফর রহমান (৪২) ও তার বোন গোলাপী বেগম (৩৫), কুড়িগ্রাম সদর উপজেলার আলমগীর হোসেন এবং দুর্ঘটনা কবলিত বাসের হেলপার আপেল।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন চারজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

—জা.অর্থনীতি/জেআরটি