Print Date & Time : 08 November 2026 Sunday 07:27 am

ইংল্যান্ডের কাছে হেরে সিরিজ শেষ করল শ্রীলঙ্কা

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: সাত দিন আগে পিন্ডিতে অবিশ্বাস্য রান তাড়ার রেকর্ড গড়া শ্রীলঙ্কা আজ আবারও সেই লঙ্কা-কাণ্ড ঘটানোর খুব কাছাকাছি গিয়েছিল। তবে শেষ মুহূর্তের নাটকীয় ধসে হার এড়াতে পারেনি লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৮৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়েছিল শ্রীলঙ্কা। পবন রত্নায়েকের ৭৭ বলে ঝোড়ো ১১৮ রান এবং অধিনায়ক কুশল মেন্ডিসের ৮৯ রানের সুবাদে ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ রান তুলে ফেলেছিল দলটি। কিন্তু জয় থেকে মাত্র দূরে থাকতেই শুরু হয় চরম ব্যাটিং বিপর্যয়।

image

মাত্র ১৭ বল ও ১৬ রান যোগ করার ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৩১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের পক্ষে লিয়াম ডসন ও স্যাম কারেনের চমৎকার বোলিং ধস নামায় লঙ্কান ইনিংসে। এর আগে বেন ডাকেটের রেকর্ড গড়া শতকে ৩৮৬ রান সংগ্রহ করেছিল আগেই ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া ইংল্যান্ড।

জা. অর্থনীতি/এআর