জাতীয় অর্থনীতি বিনোদন: স্বপ্নের নায়ক সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। দীর্ঘদিন ধরে চলা এই আলোচিত মামলায় আসামী হিসেবে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাবন্দী রয়েছেন ঢালিউডের আলোচিত এই খল অভিনেতা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে ডনের আইনজীবী জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আবেদনটি নাকচ করে দেন। এর আগেও সিএমএম আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন বাতিল হয়েছিল।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তদন্তে বারবার এটিকে আত্মহত্যা বলা হলেও পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।
সম্প্রতি গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে রমনা থানাকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত ৯ আগস্ট বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন ডন।
জা. অর্থনীতি/এআর