Print Date & Time : 07 November 2026 Saturday 09:24 am

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: জামায়াত আমির

image

জাতীয় অর্থনীতি অনলাইন: অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) ‎সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চপূর্ব সমাবেশে সরকারের উদ্দেশে এ কথা বলেন তিনি।

এ সময় বৃহত্তর ত্যাগের জন্য যুব সমাজকে প্রস্তুত থাকার আহবান জানান জামায়াত আমির। তিনি বলেন, তারেক রহমানের জাপান সফর নিয়ে লুকোচুরি করা হচ্ছে। মাতারবাড়ি নিয়ে কী চুক্তি হয়েছে, তা জাতির কাছে খোলাসা করতে হবে।

এছাড়া কানেক্টিভিটি নামে অন্য দেশের কাছে দেশ ইজারা দেয়া চলবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা। সমাবেশে ১১ দলের শীর্ষস্থানীয় নেতারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। সরকার দাবি না মেনে স্বৈরাচারের পথে হাটলে অতীত সরকারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

—জা.অর্থনীতি/জেআরটি