Print Date & Time : 08 November 2026 Sunday 05:29 am

বিজ্ঞাপনের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয় দেবগন

image

জাতীয় অর্থনীতি বিনোদন: এলাচ বিজ্ঞাপনে যুক্ত থাকার জেরে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। আগামী ৪ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এর আগে শাহরুখ খান ও টাইগার শ্রফসহ বেশ কয়েকজন তারকার কাছেও একই ধরনের নোটিশ পাঠিয়েছিল এফডিএ। মূলত পান মসলার পরোক্ষ প্রচার রোধের অংশ হিসেবেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

তবে অজয় দেবগনের পক্ষে আইনি আবেদনে দাবি করা হয়েছে, তিনি কেবল একটি এলাচ ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন, যা নিষিদ্ধ কোনো পণ্যের প্রচার নয়। এছাড়া এফডিএর নোটিশটিকে ‘পূর্বপরিকল্পিত ও অযৌক্তিক’ বলেও অভিহিত করা হয়েছে।

আদালত সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আগামী সপ্তাহে শুনানি গ্রহণ করবে। তারকাদের এই বিজ্ঞাপনী বিতর্ক এবং আইনি লড়াইকে ঘিরে বলিপাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জা. অর্থনীতি/এআর