Print Date & Time : 04 November 2026 Wednesday 09:07 pm

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৭০

image

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, ঢাকা বিভাগে ৯০০ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন।

—জা.অর্থনীতি/আইবিএম