জাতীয় অর্থনীতি বিনোদন: স্টুডিও ভাঙচুরের ঘটনার পর দেশীয় বিনোদন অঙ্গনে বড় ধাক্কা খেয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সাফ জানিয়ে দিয়েছেন, দেশে আর কোনো নতুন স্টুডিও বা ব্যবসায়ে বিনিয়োগ করবেন না তিনি।
সম্প্রতি ঢাকার মহাখালীর স্টার সিনেপ্লেক্সে এআই প্রযুক্তি নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সালমান। এ সময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিজের ব্যক্তিগত সংকট এবং ক্যারিয়ার নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।
সালমান জানান, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে ঘটে যাওয়া নানা বিতর্ক ও ব্যক্তিগত সংকটের পেছনে শ্বশুরকে জড়িয়ে যেসব কথা উঠেছে, সে বিষয়ে কথা বলার বা নিজের পক্ষ তুলে ধরার কোনো সুযোগ তাকে দেওয়া হয়নি। তার মতে, ক্যামেরা ও খ্যাতির আলো যেমন আনন্দের, তেমনি এর পেছনের নেতিবাচক দিকগুলোও মেনে নিতে হয়। তবে সমালোচকদের অপপ্রচারের ফলে অনেকের ক্যারিয়ার ও জীবন নষ্ট হয়ে যায়। এ বিষয়ে জবাবদিহি সবার থাকা উচিত।
স্ত্রীকে নিয়ে কঠিন সময় পার করার কথা জানিয়ে তিনি জানান, এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তার রয়েছে। স্টুডিও ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে আর বাংলাদেশে কোনো বিনিয়োগের পরিকল্পনা তার নেই।
জা. অর্থনীতি/এআর