Print Date & Time : 05 November 2026 Thursday 12:10 am

মুক্তিযুদ্ধের গল্পে চলচ্চিত্র পরিচালনায় বিপাশা হায়াত

image

জাতীয় অর্থনীতি বিনোদন: অভিনয় ও চিত্রকলার আঙিনা পেরিয়ে এবার চলচ্চিত্র পরিচালনায় পা রাখতে যাচ্ছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। দেশের মহান মুক্তিযুদ্ধের আবেগ, আত্মত্যাগ ও শেকড়ের গল্পকে বড় পর্দায় জীবন্ত রাখতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যেই ছবিটির চিত্রনাট্য রচনার কাজ শুরু হয়েছে।

১৯৭১ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী একাধারে একজন মুক্তিযোদ্ধার সন্তান। প্রখ্যাত অভিনেতা আবুল হায়াতের কন্যা ও নির্মাতা তৌকীর আহমেদের সহধর্মিণী বিপাশা হায়াত জানান, নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করার জন্য নয়, ইতিহাসের অনুভূতিকে ধরে রাখার তাগিদ থেকেই তিনি সিনেমাটি তৈরি করছেন। ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রীর কাছে সিনেমা নির্মাণ হচ্ছে দেশের প্রতি দায়বদ্ধতারই এক প্রকাশ।

নাটক, মঞ্চ, লেখালেখি ও চিত্রকলার পর মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের দীর্ঘ সৃজনশীল কর্মজীবনে এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

জা. অর্থনীতি/এআর