Print Date & Time : 03 November 2026 Tuesday 07:31 pm

উয়েফার কড়া চাপ: প্রকল্পের মূল নথি দেখাতে রাজি ফিফা

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপ আয়োজনের অংশীদারত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা নিয়ে অবশেষে নমনীয় হলো ফিফা। উয়েফার কড়া চাপের মুখে ফিফা জানিয়েছে, বাতিল হওয়া সেই ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের মূল নথিপত্রগুলো তাদের কাউন্সিল সদস্যদের জন্য উন্মুক্ত করা হবে। 

তবে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার প্রধান কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে অত্যন্ত কঠোর গোপনীয়তা ও পর্যালোচনামূলক নীতিমালার মধ্য দিয়ে নথিগুলো দেখতে হবে।

এর আগে গত মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ব্যর্থ পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেও পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। ফলস্বরূপ, উয়েফা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বিস্তারিত প্রকাশ এবং সুশাসনসংক্রান্ত বেশ কিছু প্রশ্নের জবাব চেয়েছিল। 

এমনকি জবাব না দিলে আইনি পদক্ষেপ বা সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগের হুশিয়ারিও দেওয়া হয়েছিল। আগামী বছর সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর ওপর এই চাপ আরও বাড়ল।

জা. অর্থনীতি/এআর