Print Date & Time : 04 November 2026 Wednesday 05:43 pm

১ ডিসেম্বর শুরু এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি

image

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত কিংবা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

—জা.অর্থনীতি/আইবিএম