জাতীয় অর্থনীতি বিনোদন: বিক্ষোভে অংশ নেওয়ার জেরে আইনি জটিলতায় পড়ে মুম্বাই হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। ভবিষ্যতে আর কোনো বিক্ষোভে অংশ না নেওয়ার লিখিত মুচলেকাই শুধু নয়, দেশছাড়ার নোটিশের বিরুদ্ধে করা মামলায় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত স্বস্তিও পেয়েছেন তিনি।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের একটি বিক্ষোভে যোগ দেওয়ায় তার ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) মর্যাদা নিয়ে প্রশ্ন তোলে কর্তৃপক্ষ। এমনকি তাকে দেশ ছাড়ার নোটিশও দেওয়া হয়।
সোমবার (২ নভেম্বর) আদালতে দেওয়া লিখিত বক্তব্যে অভিনেতা জানান, কোনো দাবি জানাতে নয়, কেবল সাধারণ মানুষের পরিস্থিতি বুঝতে তিনি সেখানে গিয়েছিলেন। ৪২ বছর ধরে ভারতে বসবাস ও আইন মেনে চলার কথা উল্লেখ করে তিনি আদালতকে জানান, তার ব্যক্তিগত ও পেশাগত জীবন এ দেশের সঙ্গেই গভীরভাবে জড়িত। হাইকোর্ট তার দেশ ছাড়ার নোটিশটি ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন।
জা. অর্থনীতি/এআর