Print Date & Time : 04 November 2026 Wednesday 11:29 pm

রিলস্ আসক্তিতে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব

image

আহমেদ আল জিদান: বর্তমান সময়ে শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রিলস ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি। ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ বুঝে একের পর এক আকর্ষণীয় ভিডিও সামনে নিয়ে আসে। ফলে কয়েক মিনিটের বিনোদন কখন যে ঘণ্টার পর ঘণ্টা সময় কেড়ে নেয়, তা অনেকেই বুঝতে পারেন না।

রিলসের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের দীর্ঘ সময় কোনো একটি বিষয় মনোযোগ দিয়ে পড়া ও চিন্তা করার অভ্যাসকে ব্যাহত করছে। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি উদ্ভট, বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত ভিডিও শিক্ষার্থীদের তথ্য গ্রহণের ধরন ও চিন্তাভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবচেয়ে মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে এই ডিজিটাল অ্যালগরিদমের আগ্রাসনে।

অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে চোখের ওপর চাপ, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ, মনোযোগের ঘাটতি ও অনিয়মিত জীবনযাপনের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই প্রযুক্তিকে বর্জন নয়, বরং নিয়ন্ত্রিত ও সচেতনভাবে ব্যবহার করাই প্রয়োজন।


আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া