Print Date & Time : 08 November 2026 Sunday 04:39 am

১০ লাখে শুরু: ৫ তরুণের এখন কোটির ব্যবসা (ভিডিও)

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: ঝুঁকি নিয়ে শুরু হয়েছিলো পথচলা, এরপর নানা বাধা বিপত্তি পেরিয়ে ৫জনের একটি উদ্যোগ তৈরী করে দেয় বহু মানুষের কর্মসংস্থান। নিজেদের জমানো অর্থ একত্রিত করে ১০ লাখ টাকা বিনিয়োগ করে এখন কয়েক কোটির ব্যবসায় দিন রাত কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন ৫ স্বপ্নবাজ তরুণ ।

একদিকে ব্যবসায় নিজেদের যেমনি মুনাফা মিলছে তেমনি সাধারণ মানুষ পাচ্ছেন শতভাগ খাঁটি ভোগ্য পন্য। প্রতিদিন মিলছে কয়েক হাজার লিটার দুধ, পাওয়া যাচ্ছে মাংস, বিক্রি হচ্ছে নানা জাতের মাছ। দেশের বিভিন্ন অঞ্চলে পৌছে যাচ্ছে তরুণদের এই উদ্যোগের সুফল।

 

বলছি ডিজি ফার্মার্স লিমিটেড নামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের গল্প। যারা মাত্র কিছু দিনেই আলোচনায় এসেছে তাদের উৎপাদিত কৃষিভিত্তিক নানা পন্য নিয়ে।

দেশের সিরাজগঞ্জ ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় দেশীও গরু প্রতিপালন ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের পাশাপাশি পুকুরে মাছের চাষ ও বিষমুক্ত সবজিসহ ফলের উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগে নিজেরা যেভাবে স্বাবলম্বি হয়েছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রেখে চলেছে ডিজি ফার্মার্স।

সফলতার পথ খুব একটা সহজ ছিলোনা। নানা চড়াই উৎরাই পেরিয়ে আলোর মুখ দেখতে হয়েছে তাদের।

শুরুটা নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে হলেও বর্তমানে সফলতা ধরা দিয়েছে তরুণদের এই গল্পে।

শুরুতে অনেকে নিরুৎসাহিত করলেও যেসব এলাকায় এসব খামার গড়ে তোলা হয়েছে এখন সেসব এলাকার বহু মানুষ এই খামারগুলোতে কাজ পেয়েছেন।

স্বপ্নের পথে যতো সমস্যাই এসেছে একসাথে মিলে পরিকল্পনা অনুযায়ি মোকাবেলা করে ঠিকই ঘুরে দাড়িয়েছেন এই ৫ তরুণ,

তবে সরকারি সহায়তা পেলে এই উৎপাদন কয়েকগুন বাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের খ্যাদ্য চাহিদা পুরণে আরও বড় ভুমিকা রাখতে পারার প্রত্যয়ের কথা জানিয়েছে ডিজি ফার্মার্স।  

—জা. অর্থনীতি/এলএটি