Print Date & Time : 07 November 2026 Saturday 05:24 am

পর্দার আদর্শ স্বামী ‘আবু বকর’ বাস্তবে কেমন?

image

জাতীয় অর্থনীতি বিনোদন: পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রটি এখন নারী দর্শকদের চর্চার শীর্ষে। চরম ধৈর্য, সম্মান ও নম্র আচরণের কারণে অনেকেই তাকে বিবেচনা করছেন একদম আদর্শ স্বামী হিসেবে। চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসায় ভাসছেন তারকা অভিনেতা শেয়ারইয়ার মুনাওয়ার সিদ্দিকী।

অনেকে আবু বকরের চরিত্রটিকে কাল্পনিক ভাবলেও লেখিকা উমাইরা আহমেদ প্রশ্ন তুলেছেন—সহানুভূতির মতো মৌলিক গুণাবলি কেন অলৌকিক মনে হবে? অভিনেত্রী নাদিয়া আফগানও এই চরিত্রের সমর্থনে জানান, তার বাস্তবেও এমন গুণসম্পন্ন স্বামী রয়েছেন।

বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে শেয়ারইয়ার মুনাওয়ার বলেন, আবু বকর চরিত্রটি পুরোপুরি নিখুঁত নয়। তার মধ্যে সবাইকে সন্তুষ্ট রাখার প্রবণতা এবং ‘সেভিয়র কমপ্লেক্স’ রয়েছে। 

পর্দায় আদর্শ পুরুষ হিসেবে দেখা গেলেও বাস্তব জীবনে প্রেম ও সম্পর্কের নানা টানাপোড়েন পেড়িয়েছেন এই অভিনেতা। ২০১৯ সালে চিকিৎসক হালা সোমরুর সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী মাহিন সিদ্দিকীকে বিয়ে করেন তিনি। সব মিলিয়ে পর্দার আবু বকর আর বাস্তব শেয়ারইয়ারের পার্থক্যই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রে।

জা. অর্থনীতি/এআর