Print Date & Time : 07 November 2026 Saturday 05:24 pm

ঢাকায় কনসার্ট ৭ ব্যান্ডের

image

জাতীয় অর্থনীতি বিনোদন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে সংগীতের জমজমাট আসর। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এই ৭ ঘণ্টার মেগা কনসার্টে দেশের জনপ্রিয় ৭ ব্যান্ড গান শোনাবে উপস্থিত শ্রোতাদের।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বামবার সহযোগিতায় বিকেল ৪টায় শুরু হওয়া এই উন্মুক্ত কনসার্টে অংশ নিচ্ছে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। ঐক্য, সম্প্রীতি ও উদার চেতনার বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

মূল পরিবেশনার আগে বিকেল ৩টা থেকে আলোচনাসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জনপ্রিয় ব্যান্ডগুলোর এই পরিবেশনায় মানিক মিয়া এভিনিউ এক উৎসবমুখর মিলনমেলায় রূপ নেবে বলে আশা করছেন আয়োজকরা।

জা. অর্থনীতি/এআর