Print Date & Time : 07 November 2026 Saturday 09:39 pm

‘হৃদয় অবিশ্বাস্য পরিণত এক ইনিংস খেলেছে’: সিমন্স

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে মুগ্ধ বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। দল চরম বিপদে পড়ার পর তরুণ এই ব্যাটার যেভাবে পরিস্থিতি সামলে দলকে লিড এনে দিয়েছেন, তাকে ‘অসাধারণ’ ও ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সিমন্স জানান, হৃদয়ের ইনিংসটি কেবল রান করার দিক থেকেই নয়, ম্যাচ পরিস্থিতি বোঝার ও শট নির্বাচনের দিক থেকেও ছিল ভীষণ পরিণত।

ঢাকার টেস্টে কিছু ভুল শট খেললেও তরুণ এই ব্যাটার যে অত্যন্ত দ্রুত মানিয়ে নিচ্ছেন, সেটির প্রমাণ এই ইনিংস। এছাড়া শেষ উইকেটগুলোতে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সাহসিকতাপূর্ণ অবদানেরও প্রশংসা করেন কোচ।

হৃদয়ের ৩৫৯ বলে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক এই ইনিংসটি বাংলাদেশের স্কোরবোর্ড বদলায়নি, পুরো টেস্ট ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে বলে মনে করেন সিমন্স।

জা. অর্থনীতি/এআর