Print Date & Time : 07 November 2026 Saturday 10:05 am

শিশু নির্যাতনের ছবি রাখার অভিযোগে ফ্লোরিডায় মেগান মার্কেলের বাবা গ্রেপ্তার

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্ট। বাড়ি থেকে শিশুদের যৌন নিপীড়নের ছবি পাওয়ার অভিযোগে ফ্লোরিডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে ফ্লোরিডার টাম্পার কাছের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিজেদের হেফাজতে নেয় ফেডারেল এজেন্টরা।

এর আগে গত মাসে মেগান জানিয়েছিলেন, তার বাবার আগের একটি বাড়ি থেকে শিশুদের নিপীড়নের এসব ছবি পাওয়ার অভিযোগ ওঠায় তিনি 'মর্মাহত ও বিচলিত'। 

সম্প্রতি মেগানের সৎ ভাই ফিলিপাইনে থমাস মার্কেলের আগের বাড়ি পরিষ্কার করতে গিয়ে শিশুদের যৌন নির্যাতনের হাজার হাজার ছবি খুঁজে পান। পরে তিনি একটি পুলিশের কাছে চিঠির মাধ্যমে বাবার বিরুদ্ধে অভিযোগ করেন।

সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র দ্য সান থমাস মার্কেল সিনিয়রের ফিলিপাইনের সাবেক বাড়ি থেকে শত শত শিশুকে যৌন নিপীড়নের ছবি প্রকাশের খবরটি প্রকাশ্যে আনে।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রিন্স হ্যারির স্ত্রী ও ডাচেস অব সাসেক্স মেগান বলেন, রাজপরিবার ও বিশেষ ব্যক্তিদের সুরক্ষার দায়িত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিভাগকে ২০১৮ সালেই তার বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগসংবলিত একটি চিঠি লন্ডন পুলিশের কাছে পাঠানো হয়েছিল। পরে পুলিশই ওই চিঠির বিষয়বস্তু তাকে জানায়। চিঠিতে তার বাবার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ ছিল যা উদ্বেগজনক ও বিচলিত হওয়ার মতো।

—জা.অর্থনীতি/জেআরটি