Print Date & Time : 07 November 2026 Saturday 06:24 pm

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় ফিরছেন শাকিব খান

image

জাতীয় অর্থনীতি বিনোদন: যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদি সফর শেষ করে ঢালিউড সুপারস্টার শাকিব খান অবশেষে ঢাকায় ফিরছেন। নতুন সিনেমা ‘নিঃস্ব’র শুটিং ও প্রস্তুতিমূলক কাজে অংশ নিতেই আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) শাকিব খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। ঢাকায় পৌঁছেই তিনি ‘নিঃস্ব’ সিনেমাটির টিমের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসবেন। সিনেমাটির প্রাথমিক কাজ আগামী সপ্তাহে ঢাকায় শুরু হলেও কলকাতার লোকেশনে টানা এক মাসেরও বেশি সময় ধরে এর বড় অংশের চিত্রায়ন হবে বলে জানিয়েছে প্রযোজনা সূত্র।

সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার কাজ আপাতত অনিশ্চিত হয়ে পড়ায় পুরো মনোযোগ ‘নিঃস্ব’র দিকেই দিচ্ছেন শাকিব। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল। খলনায়ক চরিত্রে বলিউডের কোনো জনপ্রিয় তারকাকে দেখা যেতে পারে বলেও একাধিক সূত্রে জানা গেছে।

জা. অর্থনীতি/ এআর