ঢেউয়ের ফেনা পেছনে রেখে ঝিনুকের বুক চেরা
চৈত্রের সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেছে অনুর্বর ভূমি
চৌচির বুক নিয়েও চেয়ে আছে অপরাধী সূর্যের দিকেই!
ক্ষতের ক্ষমতা কি জোয়ারের চলে যাবার থেকেও বেশি?
নাকি নাকফুল হারিয়ে ফেলা নাগচাঁপার চাপানো ব্যথারাই বেহায়া?
যা বার বার ফিরে আসে যৌনতায় উগ্র অস্ত্রের মতো!
নিশীথে ফোটা বস্ত্রহীন ফুল হয়তো দেখেছে মেঘের চাটুকারিতা বার বার
সেই মেঘকেই চুপ করে, চুরির ভয় অনাবাদী জমিনের!
একদিন সব ভয় সত্যি হয়েছিল... সত্যি হয়েছিল সমুদ্র যাত্রা...!
ওই তো, ওই তো, সমুদ্র— শূন্য কিলোমিটার দূরেই
কপালের কাছে থাকা ভ্রু জোড়া? তার ঠিক নীচেই!
Print Date & Time : 07 November 2026 Saturday 11:38 pm
শূন্য কিলোমিটার
Published Date: | Category: পত্রিকা, জলছাপ