জাতীয় অর্থনীতি বিনোদন: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখার প্রতি নিজের গভীর মুগ্ধতার কথা প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। সম্প্রতি লেখকের ‘নলিনী বাবু বিএসসি’ বইটি পড়ে সামাজিক মাধ্যমে মনের ভাব প্রকাশ করেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে অনুপম জানান, হুমায়ূনের লেখার সঙ্গে এক অদ্ভুত আত্মীয়তা অনুভব করেন তিনি। লেখকের অসাধারণ রসবোধ, পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি এবং বিজ্ঞান-কল্পবিজ্ঞানের সুনিপুণ মেলবন্ধন তাকে বারবার মুগ্ধ করে।
বইটি পড়ার অনুভূতির কথা বলতে গিয়ে এই গায়ক বলেন, হুমায়ূনের গল্প পাঠ করলে মন ভালো হয়ে যায়। আবার অদ্ভুত এক বিষাদ বা মন খারাপও ছুঁয়ে যায়। তার মতে, এই গুণী কথাসাহিত্যিকের সৃষ্টি পড়ার পর বাংলা ভাষার প্রতি ভালোবাসা বহুগুণ বেড়ে যায়। অনুপমের এই মন ছোঁয়া পোস্ট প্রকাশের পরপরই দুই বাংলার পাঠক ও ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
জা. অর্থনীতি/এআর