Print Date & Time : 08 November 2026 Sunday 05:20 pm

পরীমনির বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমার আইনি নোটিশ

image

জাতীয় অর্থনীতি বিনোদন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে ৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও এর অনুলিপি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন পরীমনি। এ সময় সমকালের সাংবাদিক রবিউল হোসাইনের মোবাইল কেড়ে নেওয়া এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। নোটিশে বলা হয়, আদালতের মতো পবিত্র স্থানে পেশিশক্তি প্রদর্শন ও সাংবাদিকদের অবমূল্যায়ন কোনোভাবেই কাম্য নয়।

এছাড়া শুক্রবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগও আনা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জা. অর্থনীতি/এআর