Print Date & Time : 08 November 2026 Sunday 04:45 pm

সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

image

বরিশাল প্রতিনিধি: সন্তান না হওয়ার ভাঙনের মুখে পরেছে ৭ বছরের একটি সংসার। স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঠেকাতে শেষপর্যন্ত পা ধরে আকুতি জানান অসহায় স্ত্রী ইতি আক্তার। কিন্তু মন গলেনি স্বামীর, চাইছেন বিচ্ছেদ।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা গেছে এমন করুণ দৃশ্য। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার।

ভিডিওতে দেখা গেছে, স্থানীয় গ্রাম্য সালিশের মধ্যে বসে স্বামীকে তালাক না দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন স্ত্রী। একপর্যায়ে স্বামীর পা ধরে বিলাপ করে কান্নাজড়িত কণ্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছেন অসহায় স্ত্রী। অবশেষে সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে ডির্ভোস দিয়েছেন তার স্বামী। ফলে ইতি আক্তারের ৭ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।

ওই নারীর স্বামী জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়ে তিনি জানতে পেরেছেন তার স্ত্রী কখনো মা হতে পারবেন না। তাই তিনি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না। অবশেষে সাত বছরের সংসার করা স্ত্রীকে শুধু সন্তান না হওয়ার কারণে ডিভোর্স দিয়েছেন ওই স্বামী।

অসহায় ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। আর স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকায় হলেও বর্তমানে তারা নরসিংদীতে বসবাস করছেন।

গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিভোর্সপ্রাপ্ত নারী ইতি আক্তার।

—জা. অর্থনীতি/এনজে