বিনোদন ডেস্ক: বাবাকে হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। তার বাবা মির্জা এনামুল বারি ফারুক বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।
নাট্যকার মাসুম রেজা জানান, রাজধানীর নিজ বাসাতেই তিনি (মির্জা ফারুখ) আজ সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাকে কখন কোথায় তাকে সমাহিত করা হবে তা পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।
জানা গেছে, মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার স্ত্রী খুরশিদা আক্তার একজন গৃহিণী। চার কন্যা সন্তানের মধ্যে বন্যা মির্জা দ্বিতীয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
পাঁচটি সিনেমায়ও তাকে দেখা গেছে তাকে। সেগুলো হলো- ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ এবং ‘পিতা’।
—জা. অর্থনীতি/এনএ