নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক তষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে সরিয়ে দেওয়া হয়। তার স্বৈরাচারী আচরণে দেশের শেয়ারবাজার তলানিতে পৌঁছে গেছে।
এদিকে ব্যর্থ মাকসুদ কমিশনের বিচারের দাবিতে গত দেড় বছর বিনিয়োগকারীদের আন্দোলন অবশেষে আলোর মুখ দেখেছে বলে বাজার সংশ্লিষ্টরা ধন্যবাদ জানিয়েছে বর্তমান সরকারকে।
—জা.অর্থনীতি/এনজে
