অনলাইন ডেস্ক: বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬ যোগদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্মিলনে যোগ দিতে সচিবালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ড্রাইভার ছাড়া পুরো পথ নিজেই গাড়ি চালান প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন সহধর্মীনি ডা. জুবাইদা রহমান।
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার সময় ভিভিআইপি প্রটোকলের রীতি ভেঙে সাইরেন বাজানো একটি অ্যাম্বুলেন্সকে নিজের বহর পাড় হওয়ার সুযোগ করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ৯টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে ঘটনাটি ঘটে।
বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়— এটি দীর্ঘদিনের চিরচেনা দৃশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ সেই প্রচলিত রীতির ব্যত্যয় ঘটালো।
—জা.অর্থনীতি/জেআরটি
