নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ব্যতিক্রমী আয়োজন করেছে মার্কিন দূতাবাস। বুধবার (২০ মে) রাজধানীতে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসে এ উপলক্ষে বিশেষভাবে সাজানো লাল, সাদা ও নীল রঙের ৫০টি রিকশার উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
ইউএস এম্বাসি ঢাকার ভ্যারিফাইড ফেইসবুকে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বকেও তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিশেষভাবে সাজানো রিকশাগুলোতে দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে।
তাদের মতে, রাজধানীর রাস্তায় চলাচলকারী এসব রিকশার মাধ্যমে সাধারণ মানুষের কাছেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিবাচক বার্তা পৌঁছে যাবে।
অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে ২ দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
—জা.অর্থনীতি/এলএ/এনজে