রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভায় বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এতে বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সত্রং চাকমার সঞ্চালনায় বিগত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় চ্যানেল এস এর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াসকে সভাপতি ও একাত্তর টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েসকে সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মিশু দে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যদের মধ্যে সহ-সভাপতি বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মোহাস্মদ কামাল উদ্দিন, এটিএন বাংলার প্রতিনিধি পুলক চক্রবর্তী, সত্রং চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল টুয়েন্টি ফোর এর প্রতিনিধি জিয়াউল হক, দপ্তর ও প্রচার সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, তথ্য ও গবেষণা সম্পাদক সোহরাওয়ার্দী সাব্বির, সদস্য বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. কামাল উদ্দিন, বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি নন্দন দেবনাথ, নিউজ টুয়েন্টি ফোরের টেলিভিশনের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, চ্যানেল আই টেলিভিশনের প্রতিনিধি মনসুর আহমেদ ও ডিবিসি নিউজ টেলিভিশনের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে নিয়ে ১৯ সদস্যের কর্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটি আগামী ১ বছর সংগঠনের নেতৃত্ব দিবেন।
সভায় বক্তারা বলেন, এই সংগঠন জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সদস্যরা গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে।
—জা.অর্থনীতি/এনজে
