কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩
জাতীয় অর্থনীতি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক কিশোরীকে (১৬) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন—লাবু, নীরব ও রহমত উল্লাহ। এ ঘটনায় স্বাধীন নামে আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে। আটকদের সবার বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে ওই কিশোরী ফোনে কথা বলার জন্য ঘর থেকে বের হলে অভিযুক্ত চার যুবক তাকে অপহরণ করে। পরে বাড়ির পাশে একটি বিলের ধারের ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি