নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, জুলাইয়ের গণ-আন্দোলনের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে বর্তমান সরকার।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'জুলাই জাতীয় সম্মেলনে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ মূল্যায়ন করবে। দেশের আইন অনুযায়ী সব অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। তবে বিচারের নামে যেন কারও প্রতি কোনো ধরনের অবিচার না হয়, সেদিকেও কঠোরভাবে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জাতিকে কোনোভাবেই দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়ন ঘটানো।
দেশ পুনর্গঠনের এই যাত্রায় আর কোনো অপশক্তি যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
—জা. অর্থনীতি/এলএটি
