গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় বেলায় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (৪ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তিনি বিদায়ী কর্মকর্তার উত্তরোত্তর ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
—জা. অর্থনীতি/এলএটি