পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন
ছবি: জাতীয় অর্থনীতি

বাগেরহাট প্রতিনিধি: ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের কর্মকর্তারা। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। 

বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন, যা নগদ অর্থ বহনের ঝুঁকি কমাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ করবে।
—জা. অর্থনীতি/এলএটি