ডিএমসিতে শিক্ষার্থীদের সঙ্গে স্ত্রীসহ সেলফিতে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে পৌঁছে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষরোপণও করেন।

ডিএমসির সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই ডা. জুবাইদা রহমান দীর্ঘদিন পর নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। তাকে এবং প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে দুজনই সেলফি তোলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে গুলশানের বাসভবন থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।

জা.অর্থনীতি/এসআই