হিলিতে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
ছবি: জাতীয় অর্থনীতি

দিনাজপুর প্রতিনিধি: নগদ টাকা বহনের ঝামেলা ও জাল নোটের ঝুঁকি কমাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস (বাংলা কিউআর) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কে একটি র‍্যালি বের করা হয়।

রোববার (১২ জুলাই) দুপুরে বন্দরের চারমাথা এলাকায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও পূবালী ব্যাংক হিলি উপ-শাখার আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। 

সমাবেশে বক্তারা বলেন, বাংলা কিউআর হলো একটি আধুনিক ডিজিটাল পেমেন্ট বা অর্থ পরিশোধ ব্যবস্থা। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে গ্রাহকরা অত্যন্ত সহজে ও নিরাপদে টাকা লেনদেন করতে পারবেন। ফলে নগদ টাকা বহনের বাড়তি ঝামেলা থাকবে না এবং সাধারণ মানুষকে জাল নোটের প্রতারণার শিকার হতে হবে না। আগামী তিন দিনব্যাপী হিলিতে এই সচেতনতামূলক ক্যাম্পেইন চলবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। 

—জা. অর্থনীতি/এলএটি