স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের সর্বশেষ দাম

অনলাইন ডেস্ক: দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হচ্ছে। গত ১৪ জুলাই সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই মূল্যতালিকা অনুযায়ী, নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত একই দাম বহাল থাকবে।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ গহনার দাম (ভ্যাটসহ) ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা প্রতি ভরি দামে বিক্রি হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই