যুদ্ধের মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের খুজেস্তান প্রদেশে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সালান্দ এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের আশপাশের গ্রামগুলোতে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ করছে।

জা.অর্থনীতি/এসআই