লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। 

সোমবার (২০ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন। এসময় এমপি বাবুল বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে যারা ভাল ফলাফল করবে, তাদেরকে আরো সহায়তা করা হবে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাসসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 —জা. অর্থনীতি/এলএটি