আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন সৌদি আরবের পূর্বাঞ্চলকে লোহিত সাগরের ইয়ানবু শহরের সঙ্গে সংযুক্তকারী বেশ কয়েকটি সংবেদনশীল অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন সাইটে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
হামলার উচিত জবাব ও অধিকার রক্ষা করবে সৌদি আরব
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী জানিয়েছেন, সৌদি আরবের ড্রোন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, তারা ড্রোন ব্যবহার করে পূর্ব সৌদি আরব থেকে ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সাথে সম্পর্কিত বেশ কিছু সংবেদনশীল সাইট ও পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছেন।
জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই
তবে এই হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা।
—জা.অর্থনীতি/জেআরটি